লগইন

অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি তিনটি অপশন দেখতে পাবেন। যদি পূর্বে কোনো প্রতিষ্ঠানের অধীনে থেকে থাকে তাহলে ঐ প্রতিষ্ঠানের দেওয়া ফোন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে এবং শিক্ষকবৃন্দ ও অভিভাবকের অপশন বাছাই করে। এডমিনের ক্ষেত্রে আগে কোনো প্রতিষ্ঠানের জন্য একাউন্ট করে না থাকেলে তাহলে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন পেইজে যেতে হবে এবং প্রদত্ত তথ্য দিয়ে একাউন্ট তৈরি করতে হবে। প্রদত্ত মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য, ভেরিফিকেশন কমপ্লিট হলে লগইন হয়ে হোম পেইজে চলে যাবে।

ড্যাশবোর্ড

এ পর্যায়ে প্রতিটা শ্রেণীর আজকের দিনের সকল উপস্থিতির তালিকা দেখা যাবে। প্রতিটা বিষয়ের উপর ক্লিক করে শিক্ষার্থীদের উপস্থিতির বিস্তারিত দেখা যাবে । ঐ নির্দিষ্ট বিষয়ে কোন শিক্ষার্থী উপস্থিত, অনুপস্থিত এবং ছুটিতে আছে কিনা তা জানা যাবে। ঐ অপশনের মাধ্যমে কর্তৃপক্ষ খুব সহজেই একজন শিক্ষার্থীর প্রতিটা ক্লাসের উপস্থিতি অথবা অনুপস্থিতি এক নজরে দেখতে পারবে। সার্চ বাটনে ক্লিক করে তারিখ পরিবর্তনের মাধ্যমে যেকোনো তারিখের বিস্তারিত উপস্থিতি দেখা যাবে।

নোটিশ বোর্ড

প্রতিষ্ঠানের সকল প্রকার বিজ্ঞপ্তি ঐ নোটিশ বোর্ডের মাধ্যমে প্রকাশ করা যাবে। (+) বাটনে ক্লিক করার পর ফর্ম দেখা যাবে যার মাধ্যমে নতুন বিজ্ঞপ্তি তৈরি করা হয়। বিজ্ঞাপন প্রকাশ করার সময় শ্রেণি অথবা শাখা বাছাই করা যাবে যার মাধ্যমে নির্দিষ্ট শ্রেণি অথবা শাখার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাহলে কেবলমাত্র ঐ শাখা অথবা শ্রেণীর ছাত্র ছাত্রী নির্দিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাবে। নির্দিষ্ট বিজ্ঞপ্তিটিতে ক্লিক করে ঐ বিজ্ঞপ্তিটিকে পরিবর্তন, বিস্তারিত দেখা ও মুছে ফেলা যাবে।

তালিকা

এটি উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দদের তালিকা যা পরবর্তীতে প্রতিটি ক্লাসের বিষয়ভিত্তিক শিক্ষকবৃন্দদেরকে যুক্ত করা যাবে।

বিস্তারিত

উক্ত তালিকার নির্দিষ্ট কোন শিক্ষকবৃন্দ ক্লিক করার মাধ্যমে কিছু অপশন পাওয়া যাবে ( বিস্তারিত, পরিবর্তন ও মুছে ফেলা )। বিস্তারিত অপশনটিতে ক্লিক করার ফলে নির্দিষ্ট শিক্ষকবৃন্দর বিস্তারিত তথ্য দেখা যাবে ।

যুক্ত

(+) বটনে ক্লিক করার মাধ্যমে শিক্ষকবৃন্দ যুক্ত করার ফর্ম দেখা যাবে যেখানে নতুন শিক্ষকবৃন্দদের যুক্ত করা যাবে তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে । মোবাইল নম্বর ও পাসওয়ার্ড সঠিকভাবে পূরুণ করতে হবে যাতে পরবর্তীতে শিক্ষকবৃন্দ প্রদত্ত মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারে। শিক্ষকবৃন্দ লগইন করার সময় প্রদত্ত মোবাইল নম্বরের একটি ভেরিফিকেশন কোড পাবে যার মাধ্যমে শিক্ষকবৃন্দ লগইন করতে পারবে । পরবর্তীতে লগইন করার পর উপাত্ত তথ্য গুলো পুনরায় পরিবর্তন করতে পারবে ।

পরিবর্তন

পরিবর্তন অপশন বাছাইয়ের মাধ্যমে শিক্ষকবৃন্দের সকল তথ্য পরিবর্তন করা যাবে। স্ট্যাটাস পরিবর্তনের মাধ্যমে শিক্ষকবৃন্দ ঐ অ্যাপ্লিকেশনে প্রবেশ সংরক্ষিত থাকবে ।

তালিকা

এই পর্যায়ে প্রতিষ্ঠানের সকল বিষয়ের তালিকা দেখা যাবে যেগুলো পরবর্তীতে বিভিন্ন শ্রেণীতে যুক্ত করা হয় এবং শ্রেণীর রুটিন তৈরি করার সময় বিষয়গুলো নির্বাচন করতে হয়। (+) বটনে ক্লিক করার মাধ্যমে নতুন বিষয় যুক্ত করার অপশন পাওয়া যাবে। (:) বিস্তারিত বাটনে ক্লিক করার মাধ্যমে কিছু অপশন দেখা যাবে যেমন শিক্ষকবৃন্দ, বইসমূহ, পরিবর্তন এবং মুছুন। অপশনগুলোর বিস্তারিত কার্যক্রম নিচে বর্ণনা করা হলো।

শিক্ষকবৃন্দ

শিক্ষকবৃন্দ অপশন বাছাইয়ের মাধ্যমে ঐ বিষয়ে নিযুক্ত শিক্ষকবৃন্দ সমূহের তালিকা দেখা যাবে। (+) বাটনে ক্লিকের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দদের তালিকা থেকে একের অধিক শিক্ষক যুক্ত করা যাবে ঐ বিষয়ে । যা পরবর্তীতে ক্লাস রুটিন তৈরি করার সময় শিক্ষকবৃন্দদের নির্বাচন করার অপশন পাওয়া যাবে । তালিকা সমূহ থেকে রিমুভ বাটনের মাধ্যমে শিক্ষকবৃন্দ রিমুভ করা যাবে অথবা শিক্ষকবৃন্দ যুক্ত করার অপশন থেকেও শিক্ষকবৃন্দ মুছে ফেলা যাবে ।

বই সমূহ

বইসমূহ অপশনে ক্লিক করার মাধ্যমে , ঐ বিষয়ের বই সমূহের তালিকার দেখা যাবে। (+) বাটনে ক্লিক করার মাধ্যমে নতুন বই যুক্ত করা যাবে। সকল বই সমূহ স্টুডেন্ট তাদের বিষয়ের সাথে দেখতে পারবে যাতে পরবর্তীতে তাদের বই ক্রয় অথবা উক্ত বিষয়ে কি কি বই পড়ানো হয় তা বিস্তারিত তথ্য জানা যাবে। বই সমূহের তালিকা থেকে (...) মোর বাটনে ক্লিক করার মাধ্যমে পরিবর্তন ও রিমুভ দুটি অপশন দেখা যাবে । যার ফলে ঐ বইয়ের তথ্য পরিবর্তন এবং উক্ত বিষয় থেকে মুছে ফেলা যাবে।

পরিবর্তন

পরিবর্তন অপশনের মাধ্যমে বিষয়ের এর নাম ইত্যাদি তথ্য পরিবর্তন করা যাবে এবং রিমুভ অপশনের মাধ্যমে উক্ত বিষয়টিকে ঐ প্রতিষ্ঠান থেকে মুছে ফেলা যাবে ।

শ্রেণী

এই পর্যায়ে প্রতিষ্ঠান এর সকল শ্রেণীর তালিকা দেখা যাবে । তালিকায় প্রতিটা শ্রেণীর শিক্ষার্থী ধারণক্ষমতা এবং কতজন শিক্ষার্থী যুক্ত আছেন তার সারাংশ দেখা যায় ।

যুক্ত

(+) বাটনে ক্লিক করার মাধ্যমে শ্রেণী যুক্ত করার ফর্ম দেখা যাবে যেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করার প্রয়োজন হয় । শ্রেণীর নাম, শিক্ষার্থী ধারণক্ষমতার সংখ্যা,প্রতিটা বিষয়ে কতক্ষণ সময় (মিনিট) ক্লাস হবে এবং সময়কাল ইত্যাদি তথ্য-উপাত্ত দিয়ে শ্রেণী যুক্ত করতে হবে। "সময়কাল" যার উপর নির্ভর করে পরবর্তী শ্রেণীর রুটিন তৈরি হবে। প্রতিটা শ্রেণীতে ক্লিকের মাধ্যমে প্রদত্ত শ্রেণীর বিস্তারিত তথ্য দেখা যাবে। শ্রেণীর নামের উপর ক্লিক করার মাধ্যমে প্রদত্ত শ্রেণির তথ্য পরিবর্তন করা যায় । বিস্তারিত তথ্যের পুনরায় চারটি অপশন - বিষয়সমূহ, রুটিন, ছাত্র-ছাত্রী ও শাখা দেখা যাবে ।

শ্রেণী বিষয় সমূহ

বিষয়সমূহ অপশনে ক্লিক এর মাধ্যমে প্রদত্ত শ্রেণীর সকল বিষয়সমূহের তালিকা দেখা যাবে। (+) বাটনে ক্লিক এর মাধ্যমে প্রয়োজনীয় সকল বিষয় প্রদত্ত শ্রেণীর জন্য যুক্ত করা যাবে । (:) বাটনের ক্লিকের মাধ্যমে নির্দিষ্ট বিষয়ে শিক্ষকবৃন্দ যুক্ত করা যাবে এবং শিক্ষকবৃন্দদের বিস্তারিত তথ্য দেখা যাবে । রিমুভ অপশনের মাধ্যমে প্রদত্ত বিষয় মুছে ফেলা যাবে উক্ত শ্রেণি থেকে ।

শ্রেণি রুটিন

এই পর্যায়ে প্রতিটা শ্রেণির বিষয় ভিত্তিক ক্লাস রুটিন দেখা যাবে । শ্রেণীর সময়কালের এবং প্রতিটা বিষয় কত মিনিট সময় পর্যন্ত ক্লাস হবে তার ওপর নির্ভর করে অনেকগুলা সময়ের ধাপে পরিণত হবে। ধাপগুলো ক্লাস কখন থেকে কখন পর্যন্ত হবে ঐ সময়ের মধ্যে প্রতিটা ক্লাস কত মিনিট সময় ধরে চলবে সেটার উপর নির্ভর করে তৈরি হয়। সেজন্য ক্লাস তৈরি করার ক্লাসের সময়কাল এবং সময় ( মিনিট আকারে ) এই দুইটা গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে দিতে হয়। যদি সময়কালের তথ্য প্রদত্ত গুলো সঠিক না হয় তাহলে ঐ সময়ের ধাপগুলো তৈরি হবে না, তখন পুনরায় তাকে আবার তথ্যগুলো পরিবর্তন করে তারপর ঐ ক্লাসের রুটিনে আসতে হবে।

1. দিন বাছাইয়ের মাধ্যমে বাছাইকৃত দিনের বিষয়ের ক্লাস সমূহ দেখা যাবে।

2.(✓) বাটন ক্লিকের মাধ্যমে কিছু অপশন দেখা যাবে যেমন বিষয় যুক্ত করা, সময়কাল পরিবর্তন করা, সময় ধাপ রিমুভ করা ইত্যাদি।

3. বিষয় যুক্ত করুন অপশন বাছাই করার মাধ্যমে নির্দিষ্ট সময় ধাপে বিষয় যুক্ত করার একটি ফর্ম দেখা যাবে।

3.1 বিষয় পছন্দ করার অপশন থেকে বিষয় নির্বাচিত করার পর ঐ বিষয়ের শিক্ষকবৃন্দ সমূহের তালিকা দেখা যাবে যেখান থেকে শিক্ষকবৃন্দ নির্বাচন করা যাবে।

3.2 তারপর নির্বাচন করতে হবে উপলভ্য দিন,উক্ত বিষয়টি কোন কোন দিনের জন্য ঐ শিক্ষকবৃন্দ যুক্ত হবেন ঐ সময়ের মধ্যে তা নির্ধারণ হবে, যদি কোন শিক্ষকবৃন্দ উক্ত সময়ের মধ্যে ফ্রি না থাকেন তাহলে একটি অ্যালার্ট দেখা যাবে যে উক্ত শিক্ষকবৃন্দ ঐ সময়ে ফ্রি নেই, যদি ফ্রি থাকে তাহলে স্বয়ংক্রিয় ভাবে যুক্ত হয়ে যাবে ।

3.3 সঠিকভাবে বিষয় যুক্ত হবার পর সপ্তাহের যে দিনগুলোতে যুক্ত করা হয়েছে ঐ সময় ধাপের মধ্যে তা সপ্তাহের দিন হিসাবে দেখা যাবে কারে এখানে। যদি বিষয় যুক্ত করা থাকে উক্ত সময় ধাপের মধ্যে তাহলে আরেকটি অপশন অপশন দেখা যাবে যার মাধ্যমে প্রদত্ত তথ্য পরিবর্তন করা যাবে।

3.4 প্রক্সি শিক্ষকবৃন্দ নামে আরেকটা অপশন দেখা যাবে যা উক্ত সময়ে যদি উক্ত শিক্ষকবৃন্দ অনুপস্থিত থাকে কোন নির্দিষ্ট দিনে, তাহলে প্রক্সি শিক্ষকবৃন্দ যুক্ত করা যাবে যা পরবর্তীতে শিক্ষার্থী-অভিভাবকরা তাদের রুটিন দেখতে পাবে আজকের ক্লাসে প্রক্সি ক্লাস হিসেবে কেউ আছে কিনা অথবা শিক্ষকবৃন্দ দেখতে পাবে তার প্রক্সি অপশনে কোন ক্লাস আছে কিনা।

4. (+) বাটনে ক্লিক এর মাধ্যমে নতুন সময় ধাপ যুক্ত করা যাবে

ম্যাসেজিং

যেকোনো অভিভাবকের অথবা শিক্ষকবৃন্দ কোন উচ্চ পর্যায়ে বার্তা আদান-প্রদান করা যাবে এ পর্যায়ে। প্রথমত যদি কেউ উচ্চ পর্যায়ে (এডমিন) বার্তা প্রদান করে তাহলে এখানে ঐ অভিভাবক অথবা শিক্ষকবৃন্দের তালিকা দেখা যাবে। তারপর এডমিন প্রত্যেকের সাথে বার্তা আদান-প্রদান করতে পারবে ঐ মেসেজিং অপশনের মাধ্যমে।

সেটিংস

প্রতিষ্ঠান

এই পর্যায়ে প্রতিষ্ঠানের সকল তথ্য পরিবর্তন করা যাবে। কভার ছবি পরিবর্তন এর মাধ্যমে উক্ত কভার ছবি প্রত্যেকে লগইন করার পর বাম পাশের উপরে দেখা যাবে। সাধারণত ছবিটি একটা প্রতিষ্ঠানের ছবি হয়ে থাকে।

ব্যাচ

এই পর্যায়ে যে সকল শিক্ষার্থী প্রাক্তন হয়ে যাবে তাদের কে ব্যাচ আকারে , তাদের তালিকা দেখা যাবে। যা উক্ত শ্রেণীর শিক্ষার্থীদের পেইজে ঐ তালিকায় যুক্ত করার অপশনটি পাওয়া যাবে। সাধারণত ঐ পেজ থেকে প্রাক্তন শিক্ষার্থীদের দেখা যাবে।

প্রোফাইল

ঐ পর্যায়ে এডমিন তার নিজের তথ্য পরিবর্তন করতে পারবে

হোম

এই পেজের তথ্য দুইটি ভাগে বিভক্ত একটি হচ্ছে দৈনিক ক্লাস এবং অন্যটি হচ্ছে প্রক্সি ক্লাস। দৈনিক ক্লাসে একজন শিক্ষকবৃন্দ তার প্রতি দিনকার কোন কোন শ্রেণীর কোন কোন বিষয়ের ক্লাস আছে এগুলোর তালিকা দেখা যাবে। প্রক্সি ক্লাস - উক্ত শিক্ষকবৃন্দকে আজকের দিনে যদি কোন শ্রেণীর কোন বিষয়ে দৈনিক রুটিন এর বাহিরে যুক্ত করা হয় তাহলে ঐসব শ্রেণীর ক্লাসের তালিকা দেখা যাবে।

প্রতিদিনের ক্লাস

শিক্ষকবৃন্দ হিসেবে লগইন করার পর তার হোমপেজে দৈনিক ক্লাস তালিকা দেখা যাবে। যেগুলো সাধারণত এডমিন শ্রেণীর রুটিন তৈরি করার সময় উক্ত শিক্ষকবৃন্দের যুক্ত করা হয়েছিল। আজকের দিনে কি কি বিষয়ে ক্লাস আছেন তার তালিকা দেখা যাবে যার মাধ্যমে একজন শিক্ষকবৃন্দ একনজরে তার আজকের দিনের সকল ক্লাসের তালিকা দেখতে পাবেন। শিক্ষকবৃন্দ দিন পরিবর্তন করে তার কোন কোন দিনে কি কি বিষয়ে ক্লাস আছে উক্ত তালিকায় দেখা যাবে।

উপস্থিতি

যে কোন এক শ্রেণীতে ক্লিক করার পরে বিস্তারিত দেখা যাবে। যেখানে কিছু অপশন পাওয়া যাবে যেমন উপস্থিতি, শিক্ষার্থী, বাড়ির কাজ ও অভিযোগ ইত্যাদি। উপস্থিতি অপশন বাছাই করার পর নতুন পেজ ওপেন হবে এবং ঐখানে একটি বাটন দেখা যাবে উপস্থিতি শুরু করার জন্য। বাটনে ক্লিক করার পর উক্ত শ্রেণীর সকল শিক্ষার্থীর তালিকা দেখা যাবে যেখানে কিছু অপশন থাকবে, যেমন উপস্থিত, অনুপস্থিত এবং ছুটিতে তিনটি অপশনের যে কোন একটি বাছাইয়ের মাধ্যমে উক্ত শিক্ষার্থীর শ্রেণীতে অবস্থান বিবেচনা করা হয়। যদি কোনো ছাত্র/ছাত্রী অনুপস্থিত অথবা ছুটিতে থাকে তাহলে উক্ত ছাত্র/ছাত্রী অথবা অভিভাবকের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। যার মাধ্যমে অভিভাবক তার ছাত্র/ছাত্রীর প্রতিটা শ্রেণীর প্রতিটি বিষয়ের ক্লাসের অবস্থান একনজরে জানতে পারবে।

বাটনের মাধ্যমে ক্লিক করে পূর্ববর্তী সকল বিষয়ের উপস্থিতি তালিকা সহজেই দেখা যাবে যার ফলে জন শিক্ষকবৃন্দ তার ক্লাসে উপস্থিতি গণনা করতে পারবে অতি সহজেই। যদি কোন ছাত্র / ছাত্রী অনুপস্থিত থাকে তার ক্লাসে কিন্তু পূর্ববর্তী ক্লাসে উপস্থিত ছিল, ঐ বিষয়ে ঐ পার্টের মাধ্যমে অতি সহজেই উপলব্ধ করা যাবে।

পরীক্ষা

বিস্তারিত পেইজ এর পরীক্ষা অপশন বাছাই করার মাধ্যমে ঐ শ্রেণির সকল শ্রেণি পরীক্ষার তালিকা দেখা যাবে। আজকের, পরবর্তী এবং পূর্ববর্তী অপশনের মাধ্যমে পূর্ববর্তী এবং পরবর্তী সকল পরীক্ষার তালিকা দেখা যাবে , সাথে তালিকার বিস্তারিত তথ্য ও দেখা যাবে। (+) বাটনের ক্লিক এর মাধ্যমে প্রদত্ত তথ্য দিয়ে নতুন পরীক্ষা তৈরি করা যাবে যা সকল শিক্ষার্থীর পরীক্ষা তালিকা চলে যাবে । পরীক্ষার বিস্তারিত অপশনে ক্লিক করার পর শিক্ষার্থীদের যুক্ত করার জন্য (শিক্ষার্থীর যুক্ত করুন) একটি বাটন দেখা যাবে । বাটনে ক্লিক করার মাধ্যমে প্রদত্ত শ্রেণীর সকল শিক্ষার্থী পরীক্ষার জন্য উপযুক্ত হয়ে যাবে। তারপর শিক্ষার্থীদের তালিকা দেখা যাবে, তালিকায় নির্দিষ্ট ছাত্রের ক্লিকের মাধ্যমে ঐ পরীক্ষার প্রাপ্ত নম্বর বসানোর অপশন দেখা যাবে।

বাড়ির কাজ

বাড়ির কাজ অপশনে ক্লিক করার মাধ্যমে বাড়ির কাজের বিস্তারিত তথ্য দেখা যাবে. পূর্ববর্তী এবং পরবর্তী অপশন বাছাইয়ের মাধ্যমে পরবর্তী পরবর্তী বাড়ির কাজের তালিকা দেখা যাবে। (+) বাটন এর ক্লিকের মাধ্যমে নতুন তৈরি করা যাবে। বিভিন্ন অপশন বাছাইয়ের মাধ্যমে প্রদত্ত বাড়ির কাজ পরিবর্তন এবং মুছে ফেলা যাবে।

অভিযোগ

অভিযোগ অপশনের মাধ্যমে প্রদত্ত শ্রেণির ছাত্রছাত্রীদের অভিভাবকের কাছে অভিযোগ করা যাবে। বিস্তারিত পেইজে ক্লিক করার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করার অপশন দেখা যাবে, নির্দিষ্ট শিক্ষার্থী বাছাই করার পর শিক্ষার্থী অভিযোগপত্র অভিভাবকের কাছে দায়ের করা যাবে।

শিক্ষার্থী

শিক্ষার্থী বিস্তারিত পেইজে, উক্ত শ্রেণীর সকল ছাত্র/ছাত্রীর তালিকা দেখা যাবে। বাটনে ক্লিক এর মাধ্যমে নির্দিষ্ট শিক্ষার্থী বিস্তারিত তথ্য এবং বার্তা আদান প্রদানের অপশন পাওয়া যাবে।

হোম

এই অপশনের মাধ্যমে অভিভাবক তার ছাত্র / ছাত্রীর আজকের দিনের উপস্থিতি, পরীক্ষা এবং বাড়ির কাজ এক নজরে দেখা যাবে। উপস্থিতির মাধ্যমে একজন অভিভাবক তার ছাত্রের প্রত্যেক বিষয়ের উপস্থিতি একনজরে বিস্তারিত তথ্য দেখতে পারবে।

নোটিশ বোর্ড

এই অপশনের মাধ্যমে প্রতিষ্ঠান সকল বিজ্ঞপ্তি তালিকা দেখা যাবে। তারিখ আকারে প্রথম দিকে দেখা যাবে, যদি নির্দিষ্ট কোন শ্রেণী অথবা শাখার বিজ্ঞপ্তি থাকে তাহলে এখানে দেখা যাবে।

নোটিফিকেশান

এই অপশনের মাধ্যমে অভিভাবক তার ছাত্র বা ছাত্রী ছাত্রীর সকল নোটিফিকেশন পাওয়া যাবে। যেমন যদি কোন বিষয়ের ক্লাসে অনুপস্থিত থাকে অথবা কোনও অভিযোগ থাকে ইত্যাদি বিস্তারিত তথ্যের তালিকা দেখা যাবে ঐ অপশনের মাধ্যমে।

উপস্থিতি

উপস্থিতি অপশনের মাধ্যমে পেইজে দুটি অপশন দেখা যাবে তারিখ বাছাই করার। হতে থেকে এবং পর্যন্ত তারিখ এর বাছাই করার মাধ্যমে প্রদত্ত সকল উপস্থিতির বিস্তারিত তথ্য দেখা যাবে তারিখ আকারে। তারিখ বাছাইয়ের মাধ্যমে যেকোনো দিনের উপস্থিতি সারাংশ এক নজরে দেখা যাবে।

রুটিন

রুটিন ঐ অপশনের মাধ্যমে প্রদত্ত শ্রেণীর সকল বিষয়ের রুটিন একনজরে দেখা যাবে এবং যদি কোন কোন শিক্ষকবৃন্দ কোন কোন বিষয়ে ক্লাস নিবেন সাথে শিক্ষকবৃন্দের নাম দেখা যাবে।, যদি কোন তারিখের কোন শিক্ষকবৃন্দ অনুপস্থিত থাকে তাহলে প্রক্সি শিক্ষকবৃন্দের নাম দেখা যাবে ঐ রুটিনের সময় স্লটে দেখা যাবে। দিন বাছাইয়ের অপশন থেকে সপ্তাহের কোন কোন দিনে কোন কোন বিষয়ে ক্লাস আছে তা এক নজরে দেখা যাবে।

পরীক্ষা

পরীক্ষা অপশনের মাধ্যমে পরীক্ষার তালিকা দেখা যাবে। যেখানে আজকের পূর্ববর্তী ও পরবর্তী অপশন বাছাইয়ের মাধ্যমে সকল পরীক্ষার তালিকা দেখা যাবে। নির্দিষ্ট তালিকা ক্লিক করার মাধ্যমে উক্ত পরীক্ষার বিস্তারিত তথ্য দেখা যাবে যেমন সর্বোচ্চ নাম্বার, প্রাপ্ত নাম্বার ইত্যাদি বিস্তারিত দেখা যাবে।

বিষয় সমূহ

এই অপশনে প্রদত্ত শ্রেণীর সকল বিষয়ের তালিকা দেখা যাবে। (...) বাটনে ক্লিক করার মাধ্যমে দুটি অপশন দেখা যাবে, শিক্ষকবৃন্দ সমূহ এবং বই সমূহ যার মাধ্যমে প্রদত্ত বিষয়ে সকল শিক্ষকবৃন্দদের তালিকা ও বই সমূহের তালিকা দেখা যাবে।

শিক্ষকবৃন্দ

এই অপশনের মাধ্যমে শ্রেণীর সকল শিক্ষকবৃন্দদের তালিকা দেখা যাবে। (...) বাটনে ক্লিক এর মাধ্যমে দুটি অপশন দেখা যাবে বিস্তারিত এবং ম্যাসেজিং। ম্যাসেজিং অপশনের মাধ্যমে অভিভাবক প্রদত্ত শিক্ষকবৃন্দের সাথে বার্তা আদান-প্রদান করতে পারবে।